প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা নিয়ে ঝড় উঠতেই পারত। কিন্তু ভুল বুঝতে পেরে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান কুনিয়া দাইনি দ্রুতই ক্ষমা চেয়েছেন কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজকদের কাছে। প্রচণ্ড গরমের কথা ভেবে কাতার বিশ্বকাপ নিয়ে নানা কথা হচ্ছে। সম্প্রতি দাইনি নাকি বলেছেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা হলে তাঁর দেশ আয়োজনে তৈরি। কিন্তু কাতারকে সেই অধিকার তো দিয়েছে ফিফা। ব্যাপারটা বুঝতে পেরে দাইনি ক্ষমা চেয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের কাছে বার্তা পাঠিয়েছেন। সেটিতে দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল অনুবাদ করা হয়েছে। কাতারের প্রতি জাপানের পূর্ণ সমর্থনই ব্যক্ত করেছেন দাইনি। ওয়েবসাইট।