ক্ষমা চাইলেন অ্যাগুয়েরো
সার্জিও অ্যাগুয়েরোর মহামূল্যবান গোলই এফএ কাপের ফাইনালে তুলেছে ম্যানচেস্টার সিটিকে। কিন্তু ম্যাচের সময় চেলসির ডেভিড লুইজকে করা তাঁর জোড়া পায়ের ট্যাকলিং তুলেছে সমালোচনা ও বিতর্কের ঝড়। বিতর্কটা আরও জোরদার হয়েছে রেফারি অ্যাগুয়েরোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায়।ব্যাপারটি হয়তো অনেকদূর গড়াত। কিন্তু ‘আত্মসমর্পণ’ করে সেই বিতর্কে আপাতত জলই ঢেলেছেন আর্জেন্টাইন তারকা। নিজের এক টুইটার বার্তায় পুরো ব্যাপারটির জন্য ডেভিড লুইজের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। টুইটার বার্তায় ম্যাচের পর লুইজের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করার কথাও তিনি উল্লেখ করেছেন।আগুয়েরোর মতে, ব্যাপারটি ছিল সম্পূর্ণ হঠকারী একটি ব্যাপার। ফুটবল মাঠে অবশ্যই এমন হঠকারী আচরণের কোনো স্থান নেই।ব্রাজিলীয় ফুটবলার ডেভিড লুইজ অ্যাগুয়েরোকে ক্ষমা করেছেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।