ক্ষমা চাইলেন আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুটটা ছেড়েই দিতে হলো রাজাকে। তা-ও আবার পরিচিত দর্শকের সামনে। বিশ্বনাথন আনন্দ এখন আর দাবার বিশ্ব চ্যাম্পিয়ন নন। তখেত এখন ২২ বছর বয়সী নরওয়ের বিস্ময় দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।
চেন্নাইয়ে মুকুটবদলের পর আনন্দ তাই ক্ষমা চাইলেন শুভাকাঙ্ক্ষীদের কাছে, ‘স্পষ্টতই ম্যাচে আধিপত্য তারই (কার্লসেন) ছিল। পুরো কৃতিত্ব ওরই। নিজের খেলা নিয়ে আমি খুবই হতাশ। অনেক সমর্থন পেয়েছি, কিন্তু কেন যেন নিজের খেলাটা একদমই খেলতে পারিনি। আমি দুঃখিত। এটা আরও ভালো কিছু হতে পারত।’
জয়ের পর বিনয়ী কার্লসেনের প্রতিক্রিয়া, ‘সর্বকালের সেরাদের একজনের সঙ্গে খেলতে পেরে ও তাকে হারাতে পেরে আমি গর্বিত।’ ওয়েবসাইট।