ক্ষমা চাইলেন কোলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে আর উপায় ছিল না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন চেপে ধরেছিল ডেভিড কোলিয়ারকে। শেষ পর্যন্ত ক্ষমা চাইতেই হলো ইসিবি প্রধানকে। দুই বোর্ডের একটি যৌথ বিবৃতি কাল নিশ্চিত করেছে কোলিয়ারের ক্ষমা চাওয়া। কেভিন পিটারসেন বিতর্ক যখন চূড়ান্ত নিষ্পত্তির পথে, তখন আচমকাই নতুন করে তা উসকে দেন কোলিয়ার। কয়েক দিন আগে বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবি প্রধান বলেন, যে খুদে বার্তার সূত্রে পিটারসেনের বাদ পড়া, সেটা নাকি উসকে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররাই। পিটারসেন নাকি স্রেফ প্রোটিয়া ক্রিকেটারদের পাঠানো খুদে বার্তার জবাব দিয়েছিলেন। ইংলিশদের ড্রেসিংরুমকে অস্থিতিশীল করতেই নাকি প্রোটিয়া ক্রিকেটাররা ওই পথ বেছে নিয়েছিলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা প্রতিবাদ জানিয়েছিল তখনই। প্রতিবাদ জানানোর পাশাপাশি কোলিয়ারের ক্ষমা চাওয়ার দাবি করেছিল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।কোলিয়ারের ক্ষমা চাওয়া ইংল্যান্ডের জন্য যথেষ্টই বিব্রতকর। ইসিবি প্রধান হিসেবে তাঁর ভবিষ্যৎও এখন প্রশ্নের মুখে। ওয়েবসাইট।