ক্ষমা চাইলেন খুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী থেকে যে কী হয়ে গেল! ইতুমেলেং খুনে নিজেও কিছু বুঝতে পারেননি। রেফারির বাঁশি বেজে উঠল, নির্দেশ এল পেনাল্টির। এর পর পকেট থেকে বেরিয়ে এল লাল কার্ড। উরুগুয়ের লুইস সুয়াজেকে ঠেকানোর খেসারত দিয়ে মাঠের বাইরে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক। প্রিটোরিয়ার ভার্সফেল্ডের গ্যালারিতে লোক কমতে থাকে। খেলা শেষ হওয়ার আগেই বাড়িমুখো হয় অনেক দক্ষিণ আফ্রিকান সমর্থক। খুব দুঃখই পেয়েছে ওরা। দুঃখ পেয়েছেন খুনেও। সবকিছুর জন্য দক্ষিণ আফ্রিকার মানুষের কাছে ক্ষমা চাইলেন তিনি।‘ব্যাপারটা ইচ্ছাকৃত নয়। অনেকেই আমাকে সমবেদনা জানিয়েছে। আমি তাদের দুঃখিত বলেছি। আমার মনে হয়েছে, সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সবার কাছে ক্ষমা চাই’—বলেছেন খুনে। সুইস রেফারি মাসিমো বুসাক্কার ওই সিদ্ধান্ত খুনের নামটি তুলে দিল একটি সংক্ষিপ্ত তালিকায়। ইতালির জিয়ানলুকা পালিউকার পর বিশ্বকাপে লাল কার্ড দেখা দ্বিতীয় গোলরক্ষক হয়ে গেছেন তিনি।তবে এই রেকর্ডে হতাশই খুনে, ‘আমি আসলে কী করতে পারতাম। তাকে থামানোটা আমার কাজ। আমি শুধু সেই চেষ্টাই করেছি।’ ওয়েবসাইট।