ক্ষমা চাইলেন টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স দলের বিদ্রোহের ছায়া পড়েছে ইংল্যান্ডেও। কোচ রেমন্ড ডমেনেখের সমালোচনা করায় নিকোলাস আনেলকাকে বহিষ্কার করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এ ঘটনা সম্পর্কে রসিকতা করে ইংল্যান্ডের জন টেরি শনিবার বলেছিলেন, ‘নিজের মত জানানোয় নিকোকে (আনেলকা) বের করে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রোববার তো আমাদের অনেককেই বের করে দেওয়া হতে পারে!’ দলের তারকা এই ফুটবলারের মুখে এমন মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েছিলেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। তবে বিস্ফোরক মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ক্যাপেলোর কাছে ক্ষমা চেয়েছেন টেরি।নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ব্রিটেনের ডেইলি মেইলকে টেরি বলছেন, ‘কোচ বা অন্য কোনো খেলোয়াড়কে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আর তা যদি করেই থাকি, তাহলে ক্ষমা চাইছি।’ ক্ষমা চাওয়ার পর ক্যাপেলোর ক্ষোভ কমেছে কি না এখন পর্যন্ত জানা যায়নি। তবে টেরির সমালোচনার প্রতিক্রিয়ায় ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ক্ষোভ প্রকাশ করে ক্যাপেলো বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না, টেরি কেন আমার সঙ্গে আগে কথা বলল না। সে অনেক বড় ভুল করে ফেলেছে।’