ক্ষমা চাইলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের নির্দেশ অমান্য করায় বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আট ফুটবলার ও সহকারী কোচ মাহবুব হোসেনকে (রক্সি) বহিষ্কার করেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। নিজেদের ভুল স্বীকার করে কাল বাফুফে ভবনে এসে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কাছে ক্ষমা চেয়েছেন বহিষ্কার হওয়া খেলোয়াড়দের সবাই।