ক্ষমা চাইলেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির হয়ে নাকি মাঠে নামতে রাজি হননি কার্লোস তেভেজ। রেগে সিটি ম্যানেজার রবার্তো মানচিনি জানিয়ে দেন, ‘তোমার দিন শেষ!’ তবে পুরো ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ আখ্যায়িত করে সিটি-ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।ঘটনাটি গতকাল মঙ্গলবারের। মিউনিখে বায়ার্নের বিপক্ষে ২-০তে হারের দিনে ম্যাচের প্রথমার্ধে তেভেজকে মাঠে নামাননি মানচিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে তেভেজকে ‘ওয়ার্ম আপ’ করতে বলেন ম্যানেজার। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে রাজি হননি তেভেজ।ম্যাচ শেষে অভিযোগটা করেছেন মানচিনি নিজেই। সাংবাদিকদের সিটি ম্যানেজার জানান, ওয়ার্ম আপ করতে তাঁর দেওয়া নির্দেশনা অবজ্ঞা করেন তেভেজ।মানচিনির অভিযোগ সম্পর্কে তেভেজের প্রতিক্রিয়া, ‘এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বিশ্বাস করি, আমার অবস্থানকে ভুলভাবে নেওয়া হয়েছে।’সত্যি ওই ম্যাচে কী ঘটেছে, তা এখনো স্পষ্ট করেননি তেভেজ। জানিয়েছেন, ঘটনার বিস্তারিত বলার সময় এখন নয়। সিটি স্ট্রাইকার বলেন, ‘আমি ওয়ার্ম আপ করেছি। আর মাঠে নামার জন্যও প্রস্তুত ছিলাম।’ এর পরও পুরো ঘটনার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তেভেজ, ‘মিউনিখে যা ঘটেছে, এর জন্য ম্যানচেস্টার সিটির সব ভক্তের কাছে ক্ষমা চাচ্ছি। কখনোই মাঠে নামতে অস্বীকৃতি জানাইনি। দলের প্রতি আমি পুরোপুরি অনুগত।’ রয়টার্স।