ক্ষমা চাইলেন তেভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ক্ষমা চাইলেন কার্লোস তেভেজ। তেভেজ ক্ষমা চাইবেন—এই আশায় এত দিন আগ্রহে অপেক্ষা করছিল ম্যানচেস্টার সিটি। নিজের কর্মকাণ্ডের জন্য গত পরশু আনুষ্ঠানিকভাবেই ক্ষমা চাইলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।ম্যান সিটিই এক বিবৃতিতে জানিয়েছে, তেভেজ বলেছেন, ‘কয়েক মাস ধরে আমার কর্মকাণ্ডে যারা আহত হয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে ও অকুণ্ঠচিত্তে ক্ষমা চাইছি। ম্যানচেস্টার সিটির হয়ে ফুটবল খেলায় মনোযোগ দেওয়াই এখন আমার লক্ষ্য।’শুধু ক্ষমাই চাননি, তাঁর বিরুদ্ধে ম্যান সিটির তোলা গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে করা আপিলও তুলে নিয়েছেন তেভেজ। সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সেই ঘটনার পর তেভেজ ক্লাবকে কিছু না বলেই দেশে চলে যান। রয়টার্স, এএফপি।