ক্ষমা চাইলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশাজনক পারফরম্যান্স দিয়ে সমর্থকদের স্বপ্নকে দুমড়েমুচড়ে দেওয়ার পর সেই সমর্থকদের সমালোচনাও করা! নিজের ভুল বুঝতে পেরে সমর্থকদের কাছে ক্ষমাই চাইলেন ওয়েইন রুনি।ইংলিশ ফুটবল ফেডারেশনই দিয়েছে বিস্মিত হওয়ার মতো সংবাদটি। ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশের জন্য ‘দুঃখিত’ বলেছেন রুনি। আলজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ড্রেসিং রুমে ফেরার সময় রুনিকে উদ্দেশ করে দুয়ো দেন ক্রুদ্ধ ইংলিশ সমর্থকেরা। দুয়োর জবাবে টেলিভিশন ক্যামেরার সামনে রুনি বলেছিলেন, ‘নিজেদের সমর্থকদের মুখে দুয়ো শুনতে চমৎকার লাগে।’এই প্রতিক্রিয়ার পরই রুনি বুঝতে পারেন তিনি সীমা ছাড়িয়ে গেছেন। নিজেদের সমর্থকদের উদ্দেশে কথাগুলো বলা ঠিক হয়নি বুঝতে পেরে তিনি বলেছেন, ‘মাঠের পারফরম্যান্স এবং বাজে ফলের কারণে হতাশ হয়েই মাঠ ছাড়ছিলাম আমরা। ওই মুহূর্তে তাদের ওই দুয়োয় আমি আঘাত পাই। তবে আমার ওই আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাইছি।’ক্ষমা চেয়েছেন, পাশাপাশি শুনিয়েছেন আশার বাণীও, ‘বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমাদের আরও ইতিবাচক হয়ে জয়ের চেষ্টা করতে হবে। আর তা করতে অতীতের চেয়ে আরও বেশি সমর্থনের প্রয়োজন হবে খেলোয়াড়দের।’রুনি যখন নিজের ভুলের জন্য সমর্থকদের কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থী, তখনই কোচ ফ্যাবিও ক্যাপেলো মনে করছেন বিশ্বকাপে ভালো করতে হলে রুনিকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রিয় ছাত্র সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘সে সম্পূর্ণ ফিট, সমস্যাটা তার মাথায়।’ খেলোয়াড় রুনিতে এখনো মুগ্ধই কোচ, ‘কোনো সন্দেহ নেই, রুনি অসাধারণ খেলোয়াড়। প্রতিপক্ষের জন্য সে সব সময়ই বিপজ্জনক।’ ওয়েবসাইট।