ক্ষমা চাইলেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ডট্র্যাফোর্ডে কাটিয়েছেন মোহনীয় কিছু সময়। আজকের রোনালদোর সত্যিকারের ‘রোনালদো’ হয়ে ওঠার পেছনে ওল্ডট্র্যাফোর্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ভূমিকার কথা কেউই অস্বীকার করতে পারবে না। পুরোনো ক্লাবকে রোনালদো যে এখনো হূদয়ে ধারণ করেন, তার প্রমাণ রাখলেন কাল ম্যানচেস্টার ইউনাইটেডর সমর্থকদের হূদয় ভেঙে দেওয়া জয়সূচক গোলটি করে।গোল করে কোথায় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়বেন! কিন্তু তা না করে রোনালদোর যেন হঠাত্ই মনে পড়ে গেল ওল্ডট্র্যাফোর্ডের সুন্দর সময়গুলো। মনে পড়ে গেল এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের তাঁর নামে জয়ধ্বনি দেওয়ার মুহূর্তগুলো। আর তাতেই দুই হাত জোড় করে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মন ভেঙে দেওয়ার জন্য ক্ষমা চাইলেন তিনি। পেশাদারি এই পৃথিবীর অনেককেই এখনো পুরোপুরি পাষাণ করতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁদেরই একজন।ম্যাচ শেষে টিভিই নামের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, ‘ওই ব্যাপারটি করে আমি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের প্রতি আমার সম্মান জানিয়েছি। ওল্ডট্র্যাফোর্ডকে ঘিরে আমার অনেক স্মৃতি। ওই স্মৃতিগুলো কখনোই বিস্তৃত হওয়ার নয়।’ কাল ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়ের তালিকা ঘোষিত হওয়ার সময় যখন ঘোষক রোনালদোর নাম নেন, তখনই তীব্র উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ব্যাপারটিতে দারুণ আবেগাপ্লুত রোনালদো। কেবল বলেছেন, ‘ব্যাপারটি অবিশ্বাস্য।’সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি গোল করে প্রচণ্ড খুশি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কথা ভেবে খুশিটা ভেতরে রেখেছি। যারা একসময় আমার নামে জয়ধ্বনি তুলত, আমি তাদের বিপক্ষে গোল করেছি। তারা আমাকে সম্মান করে, আমি তার প্রতিদান দিয়েছি।’ রয়টার্স।