ক্ষমা চাইলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সিথ নেন আট ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করবেন না। কাল নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন লুইস সুয়ারেজ। এতেও অবশ্য সমালোচনা থেকে নিস্তার পাচ্ছেন না! বিবৃতিতে যে সরাসরি প্যাট্রিস এভরার কাছে ক্ষমা চাননি। তবে অনেকেই আবার সুয়ারেজের ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানিয়েছেন।সুয়ারেজ তাঁর বিবৃতিতে অবশ্য আবারও বলেছেন, ‘আমি কখনোই সেই শব্দটা এমনভাবে উচ্চারণ করিনি যাতে কারও সম্মানহানি হয়। তার পরও এতে যদি কেউ দুঃখ পেয়ে থাকে, সেজন্য আমি ক্ষমা চাইছি। আমি পরিষদ সদস্যদের বলেছি, এই শব্দ ইংল্যান্ডে আর কখনোই ফুটবল মাঠে আমি উচ্চারণ করব না।’ এএফপি।