প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল খারাপ খেললে দায় কার? এখনকার ফুটবলে কোচই সবার আগে বলির পাঁঠা। চেলসিতেই তো সেটা হলো। দল খারাপ করছে, ব্যস, আগে গর্দান নাও কোচের! হোসে মরিনহোকে তাই চলে যেতে হলো। এডেন হ্যাজার্ডের বুকে এই ব্যাপারটাই বোধ হয় খচখচ করছিল। গত মৌসুমে তিনি ছিলেন লিগের সেরা খেলোয়াড়। এই মৌসুমে একেবারেই বিবর্ণ। চেলসির খারাপ খেলার দায়টা কিছুটা তাঁর ওপরেও বর্তায়। মরিনহোর বিদায়ের পর হ্যাজার্ড তাই সাবেক কোচের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। স্বীকার করেছেন, মরিনহো চলে যাওয়ার পর বেশ অনুতাপে পুড়েছেন। সে জন্যই সাবেক কোচের মুঠোফোনে একটা খুদে বার্তা পাঠিয়েছেন। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ক্ষমা চেয়ে হ্যাজার্ড কি মরিনহোর পুরোনো ক্ষতটাই আবার জাগিয়ে তুললেন না? এএফপি।