ক্ষমা চেয়েছেন লোক্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেরা একটা অপকর্ম করেছেন, পরে আবার বানিয়ে ছিনতাইয়ের গল্প ফেঁদেছেন। রায়ান লোক্টিসহ যুক্তরাষ্ট্রের চার সাঁতারুর কেলেঙ্কারির নামই তাই হয়ে গেছে লোক্টি-গেট। লোক্টি অবস্থা বুঝে আগেভাগেই দেশে ফিরে যান, কিন্তু বাকি তিনজনকে আটক করে পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য তাঁদেরও ছেড়ে দিয়েছে পুলিশ। লোক্টিও কাল এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন, ‘আমি ব্যাপারটা ঠিকমতো সামলাতে পারিনি, আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত ছিল। আমি সতীর্থ, ভক্ত, পৃষ্ঠপোষক ও আয়োজকদের কাছে ক্ষমা চাইছি।’ কিন্তু প্রশ্ন উঠে গেছে, শুধু ক্ষমা চেয়েই কি পার অলিম্পিকজয়ী সাঁতারু? সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি লোক্টিকে নিষিদ্ধ করতে পারে। নিষেধাজ্ঞা কত সময়ের জন্য, সেটা অবশ্য বলা যাচ্ছে না। ঘোষণাটা আসতে পারে পরের সপ্তাহেই। রয়টার্স।