ক্ষমাপ্রার্থী ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যিনি মাইকেল বালাককে আহত করেছেন, সেই কেভিন-প্রিন্স বোয়েটাং আগেই ক্ষমা চেয়েছেন। এবার বোয়েটাংয়ের কৃতকর্মের জন্য মাইকেল বালাকের কাছে ক্ষমা চাইল ঘানার ফুটবল ফেডারেশন।ঘানা ফুটবল দলের পরিচালক অ্যান্থনি বাফোয়ে জার্মানির সংবাদপত্র কোলোন এক্সেপ্রেসকে ফোনে বলেছেন, ‘মাইকেল বালাক যে বিশ্বকাপে খেলতে পারছেন না, সেজন্য আমরা দুঃখিত। তিনি ঘানায় খুবই জনপ্রিয়। আমরা তাঁর সুস্থতা কামনা করছি।’ এএফপি।একই সঙ্গে বাফোয়ে দাবি করেছেন, বোয়েটাং ইচ্ছে করে বালাককে আঘাত করেননি।