ক্ষুব্ধ টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া শারাপোভা ভুল করেছিলেন। একই ভুল করল ব্রিটিশ এয়ারওয়েজও। শচীন টেন্ডুলকারকে চেনেন না জানিয়ে ভারতে তুমুল সমালোচিত হয়েছিলেন শারাপোভা। তবে ব্রিটিশ এয়ারওয়েজের ‘অপরাধ’ অনেক বেশি গুরুতর। টেন্ডুলকারের মতো ভদ্র, বিনয়ী লোক পর্যন্ত তাদের দায়িত্বজ্ঞানহীনতায় খেপে গেছেন। এ মুহূর্তে অল স্টারস টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রে আছেন টেন্ডুলকার। ভারত কিংবদন্তির অভিযোগ, ফ্লাইটে যথেষ্ট জায়গা থাকার পরও তাঁর আসন নিশ্চিত করা হয়নি। তাঁর লাগেজ পর্যন্ত ভুল জায়গায় পাঠানো হয়েছে। এসব নিয়ে খেপেটেপে টুইট করেছেন টেন্ডুলকারই। কিন্তু মিটমাট করতে গিয়েই আরও তালগোল পাকিয়ে ফেলেছে ব্রিটিশ এয়ারওয়েজ। টুইট করে তারা জানতে চেয়েছে টেন্ডুলকারের পুরো নাম! টুইটারে এখন টেন্ডুলকার-ভক্তরা ব্রিটিশ এয়ারওয়েজকে ধুয়ে দিচ্ছেন। কেউ কেউ আহ্বান জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইংল্যান্ড সফরও এ কারণে বাতিল করা উচিত! এএফপি।