ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচে হেড দিতে গিয়ে মাথায় চোট পান হাভিয়ের মাচেরানো। সংঘর্ষ হয়েছিল হল্যান্ড ফুটবলার জর্জিনিয়ো ভাইনালডমের মাথার সঙ্গে। মাচেরানো অবশ্য এরপর স্বাভাবিকভাবেই পুরো ম্যাচ খেলে যান। তাঁর আঘাত কতটা গুরুতর তা জানা না গেলেও ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি মস্তিষ্কে চোটজনিত একটি দাতব্য প্রতিষ্ঠান। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেডওয়ের দাবি, এ ধরনের চোট খেলোয়াড়দের মস্তিষ্কে আঘাত হানতে পারে। মাথায় আঘাত পাওয়ার পরেও কাউকে খেলানো ফিফার নীতিমালা বিধিবহির্ভূত বলেও দাবি হেডওয়ের এক কর্মকর্তার। বলছেন, ‘ফিফার নীতিমালায় উল্লেখ আছে, কেউ মাথায় আঘাত পেলে অথবা কোনো আঘাতে মস্তিষ্কে চোট পাওয়ার ঝুঁকি থাকলে ওই ফুটবলারকে তখনই মাঠ থেকে তুলে নিতে হবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত খেলার অনুমতি দেওয়া যাবে না।’ গোলডটকম।