ক্ষোভ উগরে দিলেন রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা-ব্যালন ডি’অর না পাওয়ার এক সপ্তাহ পর ফ্রাঙ্ক রিবেরি ঝাড়লেন তাঁর যত ক্ষোভ। জানাচ্ছেন, পুরস্কারটা রোনালদোর নয়, তাঁরই প্রাপ্য ছিল। ওয়েবসাইট।
ব্যালন ডি’অরের ভোটাভুটিতে রোনালদোর পর দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি, রিবেরি তৃতীয়। কিন্তু অর্জনের বিচারে পুরস্কারের যোগ্যতম দাবিদার তিনিই বলে মনে করছেন রিবেরি, ‘বায়ার্নের হয়ে সম্ভাব্য সবকিছুই আমি জিতেছি। অন্যদিকে রোনালদো কিছুই জেতেনি।’ এটা পাবেন বলেই তাঁর ধারণা ছিল, ‘পাইনি বলে আমি দুঃখিত নই, কিন্তু ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য ছিল।’ বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গারের দাবি পুরস্কার নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ‘বোঝাই যাচ্ছিল রোনালদো জিতবে। দুই সপ্তাহ ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। আগে কখনোই এ রকম হয়নি। এটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত।’