ক্ষোভ কমছেই না কোস্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল গিয়েই বাংলাদেশ দল নির্বাচন নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন কোচ রেনে কোস্টার। তার পরও প্রথম ম্যাচটা ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে লাল-সবুজের দল।

আজ ভারতের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচ খেলার আগে বাংলাদেশের ডাচ কোচ ক্ষোভ জানিয়েছেন কাঠমান্ডুর সুযোগ-সুবিধা নিয়ে। গোল নেপাল ডটকমকে কোস্টার বলেছেন, নিম্নমানের খাবার খেয়ে বাংলাদেশ দলের পাঁচ খেলোয়াড় অসুস্থ। একজনকে নিতে হয়েছে হাসপাতালে। হোটেলও অস্বাস্থ্যকর। বাংলাদেশের দুটি গ্রুপ ম্যাচই দেওয়া হয়েছে বাজে মাঠে। অথচ মূল ভেন্যু দশরথ স্টেডিয়ামে নেপাল খেলছে তিনটি গ্রুপ ম্যাচই।

তবে এসব প্রতিকূলতা কাটিয়ে আজ ভারতকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দল সেমিতে পাবে আফগানিস্তানকে। ড্র বা হারলে সামনে পড়বে স্বাগতিক নেপাল।