ক্ষোভ নেই রামোসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়ে অনেক গুঞ্জন আছে। শোনা যায়, শেষ দিকে রিয়াল মাদ্রিদের অনেকের সঙ্গেই সম্পর্কটা শীতল হয়ে গিয়েছিল হোসে মরিনহোর। সেই ফুটবলারদের মধ্যে আছে ইকার ক্যাসিয়াস আর সার্জিও রামোসদের মতো বড় তারকাও। তবে সাবেক কোচের প্রতি এখন আর কোনো ক্ষোভ নেই বলেই জানালেন ডিফেন্ডার সার্জিও রামোস। সম্পর্কটা আসলে তিক্ত হয়ে গিয়েছিল রিয়ালে মরিনহোর শেষ মৌসুমে। তবে স্প্যানিশ দৈনিক এএসকে দেওয়া সাক্ষাৎকারে রামোস জানিয়েছেন সেই তিক্ততা পুষে রাখেননি তিনি, ‘আমি সেই ধরনের মানুষ নই যারা ক্ষোভ পুষে রাখে। আমি শুধু তাঁর সঙ্গে আমার ভালো স্মৃতিগুলোই মনে রেখেছি।’ ওয়েবসাইট।