ক্ষোভের দেশ ইউক্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ দেশের ইউরোতে স্রেফ দর্শক হয়ে যাওয়ায় ইউক্রেনিয়ানদের সব ক্ষোভ গিয়ে পড়েছে রেফারির ওপর। দায় মূলত গোললাইন রেফারির। তবে তোপের মুখে পড়েছেন মূল রেফারি ভিক্টর কাসাই। হাঙ্গেরিয়ান রেফারির রুশ ভাষার উইকিপিডিয়া পাতায় তাঁর নাম বদলে ‘অন্ধ’ ও ‘লন্ডনের বেশ্যা’ করে দিয়েছিল সমর্থকেরা। পরে অবশ্য ঠিক করা হয়েছে নাম। ‘স্বপ্ন চুরির’ দায়ে ইউক্রেনের সংবাদমাধ্যমেও তুলাধুনো করা হয়েছে রেফারিদের। ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ অবশ্য দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন, ‘খেলা তো খেলাই। এটা জীবনের মতোই, ভাগ্য, সুযোগ, ভুল, অন্যায়—সব আছে এখানেও।’ এদিকে ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে উয়েফা রেফারিদের প্রধান পিয়েরলুইজি কলিনা গোলটা ন্যায্য ছিল স্বীকার করে বলেছেন ‘এটা মানবিক ভুল।’ রয়টার্স।