প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার জন্য কত কিছুই না করে ক্লাবগুলো। তবে রিয়াল মায়োর্কা সম্ভবত একটু বেশিই কড়াকড়ি দেখাতে চলেছে। স্প্যানিশ দ্বিতীয় বিভাগে অবনমিত ক্লাবটি নতুন মৌসুমে দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়মকানুনের আস্ত একটি বই ধরিয়ে দিয়েছে। এসব নিয়ম অনেক কঠিন, কিছুটা হাস্যকরও। এ মৌসুমে খেলোয়াড়েরা শরীর ফুটো করে কোনো অলংকার পরতে পারবেন না। গলায় হারও পরা যাবে না। এমনকি চুলে ছাঁট দেওয়ার ক্ষেত্রেও আছে কড়াকড়ি। বোর্ডের কাছে অগ্রহণযোগ্য কোনো ছাঁটই দেওয়া চলবে না চুলে। মৌসুমজুড়েই খেলোয়াড়দের ওপর জারি করা আছে ‘কারফিউ’—রাত ১১টার মধ্যেই ঘুমোতে যেতে হবে। এখানেই শেষ নয়। ক্লাবের খুচরো ব্যবহার্য জিনিসপত্র যেমন পানির বোতল, টয়লেট টিস্যু ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। সব মিলিয়ে নতুন মৌসুমটি মায়োর্কার খেলোয়াড়দের জন্য বেশ বড় পরীক্ষা হয়েই আসছে। এএস।