কয়লা সুড়ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শালকেতে খেলতে গিয়ে রিবেরিরা কি ভয় পেয়ে গিয়েছিলেন? যে সুড়ঙ্গ দিয়ে হেঁটে স্টেডিয়ামে ঢুকতে হয়, সেটি ভয় ধরিয়ে দেওয়ার মতোই। মনে হতেই পারে, কোনো কয়লাখনিতে চলে এলাম নাকি! চারপাশে নিকষ কয়লার আস্তর সেটিই মনে করিয়ে দেবে। কিন্তু ফুটবল স্টেডিয়ামে কয়লা এল কোত্থেকে? শালকে কর্তৃপক্ষ ইচ্ছা করেই কাজটা করেছে। অন্য সব ক্লাবের যেমন থাকে, জার্মানির এই ক্লাবেরও একটা ডাকনাম আছে—‘মাইনার্স’, খনিশ্রমিক। শালকে যে শহরের ক্লাব, গেলসেনকিরসেন অনেক আগে থেকেই কয়লাখনির জন্য পরিচিত। সে কারণেই অমন ডাকনাম। এবার নিজেদের ডাকনামটা প্রতিপক্ষদের মনে করিয়ে দিতে স্টেডিয়ামের অন্দরসজ্জাই পালটে ফেলল। তাতে প্রতিপক্ষ ভয় পেলে ক্ষতি কোথায়! মেট্রোডটকম।