কয়েকটি সোনা যেখানে বিশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়োশিদার ‘হ্যাটট্রিক’ কাওরি ইচোর পর সাওরি ইয়োশিদা—টানা দুদিনে দুজন ‘হ্যাটট্রিক কন্যা’ পেয়ে গেল জাপান। পরশু মেয়েদের কুস্তির ৫৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন ইয়োশিদা। জিতেছিলেন এথেন্স ও বেইজিংয়েও। আগের দিন ৬৩ কেজিতে টানা তিন অলিম্পিকে সোনা জয়ের কীর্তি গড়েছেন ইচো। সব মিলিয়ে মেয়েদের কুস্তির চার সোনার তিনটিই জিতেছে জাপান। উপকূলে জার্মানি সমুদ্রসৈকতের জন্য তেমন কোনো খ্যাতি নেই জার্মানির। সেই জার্মানির ছেলেরাই বিচ ভলিবলের সোনা জিতল সৈকতের দেশ ব্রাজিলের ফেবারিট জুটিকে হারিয়ে। রোমাঞ্চকর ফাইনালে এমানুয়েল রেগো ও অ্যালিসন চেরুত্তি জুটিকে ২৩-২১, ১৬-২১, ১৬-১৪ তে হারিয়েছেন জুলিয়াস ব্রিঙ্ক ও জোনাস রেকারম্যান জুটি। বিচ ভলিতে এটাই জার্মানির প্রথম সোনা।চেক কন্যার টানা দুই ফেবারিট ছিলেন তিনি, জিতলেন দাপট দেখিয়েই। মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে বেইজিংয়ের সোনা লন্ডনেও ধরে রাখলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পতকাকোভা। তাঁর বৈধ চারটি থ্রো-ই ছিল সবার চেয়ে বেশি! বয়স হয়ে গেছে ৩১, কিন্তু বিশ্বরেকর্ড ও টানা দুটো অলিম্পিক সোনা জিতেও তৃপ্ত নন স্পতকাকোভা। রিওকেও পাখির চোখ করছেন তিনি।ব্রিটেনের ‘প্রথম’ নিজ দেশের অলিম্পিকে ব্রিটেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনই। সেই ধারাবাহিকতায় এল তায়কোয়ন্দোর প্রথম সোনা। মেয়েদের ৫৭ কেজিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ফেবারিট হোও ইউঝুওকে হারিয়ে সোনা জিতে চমকে দিয়েছেন ওয়েলমের ১৯ বছর বয়সী তরুণী জেড জোনাস। তায়কোয়ন্দোর প্রথম সোনা পেয়েছে তুরস্কও। ইরানের মোহাম্মদ বাঘেরিকে হারিয়ে সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন সারভেত তাজেগুল।বক্সিংয়ে শিল্ডস-চমক যুক্তরাষ্ট্রের বক্সিংকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন এক কিশোরী! অলিম্পিক ইতিহাসের জঘন্যতম ফল করেছে ছেলেরা, পায়নি একটি পদকও। এই অন্ধকারে আলো জ্বাললেন ক্লারেসা শিল্ডস। প্রায় দ্বিগুণ বয়সী রাশিয়ার নাদেজদা তোরলোপোভাকে হারিয়ে মিডল ওয়েটে সোনা জিতেছেন ১৭ বছর বয়সী শিল্ডস। ১৯২৪ প্যারিস অলিম্পিকে ১৬ বছর বয়সী জন ফির ডসের পর সবচেয়ে কম বয়সী বক্সিং সোনাজয়ী শিল্ডস। এএফপি ও রয়টার্স।