খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব যুব দাবায় ফাহাদের হার
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বিশ্ব যুব দাবার পরশু অষ্টম রাউন্ডে কাজাকিস্তানের আরলেনের কাছে হেরেছে বাংলাদেশের ফাহাদ রহমান। আট খেলায় ফাহাদের পয়েন্ট ছয়। সে ১৪তম স্থানে ছিল পরশু পর্যন্ত। গত রাতে নবম রাউন্ডে ফাহাদ খেলছিল ভারতের কুশাগ্রের মহানের সঙ্গে। ১১ রাউন্ডের এই প্রতিযোগিতায় খেলছে মোট ১৫০ জন খুদে দাবাড়ু।

বাংলাদেশের দুটি রুপা
কলকাতায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় দুটি রুপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ বিভাগে আবির হাসান ও অনূর্ধ্ব-১১ বিভাগে বৃষ্টি।

দ্বিতীয় বিভাগ ফুটবল
কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল জয় পেয়েছে প্রান্তিক ক্রীড়াচক্র। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রান্তিক সাব্বিরের একমাত্র গোলে হারিয়েছে ইউরো ফেমাসকে। দিনের অন্য খেলায় পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব গোলশূন্য ড্র করেছে সাধারণ বীমা ক্রীড়া সংস্থার সঙ্গে।

জেলা ফুটবল লিগ
প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল সুনামগঞ্জে হিরিক গ্রুপ এসসি কুটির হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলে শাহবাগ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।