খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চ্যাম্পিয়ন: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহীতে তিন দিনের ফাইনালে খুলনা বিভাগকে ৩৭ রানে হারিয়েছে দলটি। ২৩৫ রানের লক্ষ্য তাড়া করে খুলনা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯৭ রানে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের অলরাউন্ডার আশফাক আহমেদ (২৮৪ রান ও ২৩ উইকেট)।—ক্রীড়া প্রতিবেদকপ্রীতি ম্যাচ ড্র: ঢাকা একাদশ ও লন্ডন এএফসির (প্রবাসী বাংলাদেশিদের দল) মধ্যে কাল সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।—ক্রীড়া প্রতিবেদকচ্যাম্পিয়নশিপ লিগ: কমলাপুর স্টেডিয়ামে কাল নাসির ও রিপনের গোলে ভিক্টোরিয়াকে হারিয়েছে ফরাশগঞ্জ (২-০)। ফরাশগঞ্জের এটি দ্বিতীয় জয়। ভিক্টোরিয়ার দ্বিতীয় ম্যাচে প্রথম হার।—ক্রীড়া প্রতিবেদক