খবরটি উড়িয়ে দিল ওয়াসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনা বাহরাইনের কোচ হতে চান বলে যে খবর বেরিয়েছিল, সেটা উড়িয়ে দিল আল ওয়াসল। আরব আমিরাতের ক্লাবটির দাবি, ওই খবরের কোনো ভিত্তি নেই। সমপ্রতি আল-বিলাদ ম্যারাডোনার বরাত দিয়ে খবর ছাপে, আল ওয়াসলের আর্জেন্টাইন কোচ বাহরাইন জাতীয় দলের কোচ হতে আগ্রহী।পত্রিকাটির দাবি, ‘বাহরাইনের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আলী বিন খলিফা আল-খলিফার সঙ্গে কথা বলার সময় ম্যারাডোনা নাকি এমনও বলেছেন, “যদি জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজেন, আপনার ডায়েরিতে আমার নামটি তুলে রাখবেন।” কিন্তু ম্যারাডোনার বর্তমান ক্লাব আল ওয়াসল এক বিবৃতিতে অস্বীকার করেছে খবরটা। ওয়াসল উল্টো জানিয়ে দিয়েছে, সাবেক আর্জেন্টাইন তারকা দুই বছর মেয়াদি চুক্তির মেয়াদ পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ম্যারাডোনা বাহরাইনের জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী, এ রকম কোনো আনুষ্ঠানিক ভিত্তি বা মন্তব্য নেই’—ক্লাবের এক বিবৃতিতে বলেছেন ওয়াসলের গণমাধ্যম ব্যবস্থাপক আহমদ খলিফা। ওয়েবসাইট।