খরাপীড়িত মানুষের পাশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

২৪ বছর ধরে ক্রিকেটের ২২ গজে অবিশ্বাস্য সব কীর্তিতে মুগ্ধতা ছড়িয়েছেন। শুধু মাঠে কেন, মাঠের বাইরের মানবিক শচীন টেন্ডুলকারও তো সমান মুগ্ধতা-জাগানিয়া। কদিন আগে শিশুশ্রমের বিরুদ্ধে এক টুইটার অভিযানে অংশ নিয়েছিলেন। এবার খরাকবলিত মহারাষ্ট্রের মানুষের সাহায্যেও এগিয়ে আসার পরিকল্পনা করছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি।
তীব্র খরায় মহারাষ্ট্র এখন বিপর্যস্ত। এর মধ্যেও সবচেয়ে দুর্বিষহ অবস্থায় আছে রাজ্যটির মারাঠাওয়াড়া অঞ্চল। সর্বশেষ খবর অনুযায়ী, এ অঞ্চলের সাতটি জেলায় বড় বড় জলাধারে কোনো পানি নেই। এ অবস্থায় বহুজাতিক কোম্পানি পেপসিকোর সঙ্গে মিলে টেন্ডুলকার চেষ্টা করছেন মহারাষ্ট্র সরকারের ত্রাণ কার্যক্রমে সাহায্য করতে। রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ গতকাল এই বিষয়ে ৪২ বছর বয়সী সাবেক ব্যাটসম্যানের সঙ্গে কথাও বলেছেন। পরে টুইটারেও লিখেছেন ফাড়নবিশ, ‘ভারতরত্ন শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলে ভালো লাগছে। তিনি এবং পেপসি মিলে মারাঠাওয়াড়ার ত্রাণ পরিকল্পনায় সাহায্য করতে চাইছেন।’ ইকোনমিক টাইমস।