খরুচে বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল নেপিয়ারের ম্যাকলিন পার্ক সাক্ষী হলো একটি অভূতপূর্ব ঘটনার। জিম্বাবুয়ের দুই বোলার ব্রায়ান ভিটরি (১০৫) ও এলটন চিগুম্বুরা (৯২) দুজনই বল হাতে দিয়েছেন ৯০ রানের বেশি। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম দুই বোলার একই ইনিংসে নব্বইয়ের বেশি রান দিলেন। এর আগে আরও ২১ বার ইনিংসে ৯০ রান দেওয়ার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি দুবার করে দিয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও বাংলাদেশের শফিউল ইসলাম। শফিউল ২০১০ সালে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৯৫ ও ৯৭ রান এবং অ্যান্ডারসন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুবারই ৯১ রান দিয়েছিলেন।