প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার ফুটবলের দৌড়ঝাঁপ নেই, নেই অনুশীলনের ব্যস্ততা। ডেভিড বেকহামের এখন অখণ্ড অবসর। সুযোগটা ভালোমতোই কাজে লাগাতে পারেন এই মিডফিল্ডার, প্রস্তাব পেয়েছেন একটা স্পাই থ্রিলারে অভিনয় করার। তা-ও আবার এমন একজনের কাছ থেকে, যাঁকে ফেরানোটা কঠিনই হবে। অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ যে চাইছেন তাঁকে! মজার ব্যাপার, সিক্রেট সার্ভিস নামের এই ছবিতে বেকহামকে প্রস্তাব দেওয়া হয়েছে খলনায়কের চরিত্রে! দেখতে সুদর্শন, ফ্যাশনদুরস্ত বেকহামকে রুপালি পর্দায় না মানানোর কোনো কারণ নেই। তবে এখনো ‘হ্যাঁ’ বলেননি বেকহাম। নায়কের পরিবর্তে খলনায়ক কেন—এই প্রশ্নটার সন্তোষজনক উত্তর কি তাহলে এখনো পাননি! ওয়েবসাইট।