খাওয়া ভুলে ব্যাট করতেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে হলে পেটটাকে শান্ত রাখা যে জরুরি, শচীন টেন্ডুলকার উপলব্ধি করতে পেরেছেন অভিজ্ঞতা থেকেই। ছোটবেলায় এতটাই ক্রিকেট-পাগল ছিলেন যে খাওয়ার কথাই ভুলে যেতেন। লাঞ্চ করতেন না। খিদেটা টের পেতেন পরে। এটা প্রভাব ফেলত তাঁর ব্যাটিংয়ে। ওয়েবসাইট।আজ হায়দরাবাদে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। গত বুধবার হায়দরাবাদের এক রেস্তোরাঁয় সতীর্থ হরভজন সিং, প্রজ্ঞান ওঝা, মুরালি বিজয়, বিরাট কোহলি ও শেখর ধাওয়ানকে নিয়ে টেন্ডুলকার হামলে পড়ে বাঙালি খাবারে রসনা তৃপ্ত করেছেন। খেতে খেতে টেন্ডুলকার সতীর্থদের উদ্দেশে স্মৃতিচারণা করছিলেন ছোটবেলার দিনগুলোর কথা। সেসবই পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শোনা এক সূত্র ফাঁস করে দিয়েছেন গণমাধ্যমে, ‘শচীন (টেন্ডুলকার) মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর সতীর্থদের বলছিলেন, ছোটবেলায় সব সময় তিনি খাওয়ার কথা ভুলে যেতেন। খেলতে হলে খাওয়াটাও যে গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারেন পেশাদার ক্রিকেটে পা রেখে। আগের সেই সময়ে সে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাঞ্চ না করেই খেলতেন। টেন্ডুলকার বলেছেন, এতে তিনি বল মিস করতেন। আর তখনই উপলব্ধি করতেন পেটে কিছু পড়েনি।’টেন্ডুলকার ভালোবাসেন কষা মাংস। ভোজের শেষ পর্বে খেয়েছেন নলেন-গুড়ের আইসক্রিম। টেন্ডুলকার তো এটা নিয়ে মুখ বন্ধই করতে পারছিলেন না। প্রতিশ্রুতিও দিয়েছেন, ক্রিকেটের ব্যস্ত সূচির ফাঁকে সময় পেলে বাঙালি খাবারের স্বাদ চাখতে আসবেন আবার।