খাজার দোটানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানিকটা দ্বিধাদ্বন্দ্বে উসমান খাজা। ফাওয়াদ আহমেদের দেখানো পথে হাঁটবেন, নাকি ‘যেমন চলছে তেমন চলুক’ নীতিতে চলবেন? অস্ট্রেলিয়ার পাকিস্তানি লেগ স্পিনার ফাওয়াদকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে অ্যাশেজের আগে। বিয়ারের লোগোখচিত জার্সি পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে অবশ্য লোগো ছাড়াই জার্সি পরার অনুমতি পান। ফাওয়াদের মতো খাজাও পাকিস্তানি বংশোদ্ভূত, মুসলিম তো বটেই। নিজেই জানিয়েছেন, ‘যদি বলি এটা নিয়ে (জার্সি পরা) আমি ভাবিনি, তাহলে মিথ্যা বলা হবে।’ আগে দলে নিজেকে পাকা করতে চান খাজা। পরে জার্সি পরার প্রশ্ন! এএফপি।