প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান রাইটের কী দুঃখ! উচ্চতা তাঁর কম নয়, ৫ ফুট ৯ ইঞ্চি। তবু আর্সেনালের কিংবদন্তি স্ট্রাইকারকে একটা চলচ্চিত্রে নেওয়া হয়নি তিনি ‘খাটো’ বলে! তা-ও চলচ্চিত্রটা কী? ২০১৫ সালে মুক্তি পাওয়া স্টার ওয়ার্স—দ্য ফোর্স অ্যাওকেনস। বিবিসি রেডিও ৫-এ নিজের এই ‘দুঃখে’র কথা জানিয়েছেন রাইট। এক বন্ধু ছিলেন চলচ্চিত্রটির আলোকচিত্র পরিচালক। তাঁর কাছে গিয়ে রাইট নাকি বলেছিলেন, তিনি স্টর্মট্রুপার (স্টার ওয়ার্সের একটি চরিত্র) হতে চান। উত্তরটা কী এল? রাইট জানালেন, ‘ও বলল, “এই চরিত্রের জন্য তোমার উচ্চতা উপযুক্ত নয়।”’ সাবেক ইংলিশ স্ট্রাইকারের ক্ষোভটাও চাপা থাকল না, ‘স্টর্মট্রুপার হওয়ার জন্য উচ্চতার মাত্রাও আছে! সম্ভবত ছয় ফুটের বেশি হতে হবে। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, আর ও আমাকে বলে কিনা, “তোমার উচ্চতা ঠিক নয়!”’ ডেইলি মেইল।