খাদের কিনারায় রিভার
রিভার প্লেটের অবনমন তাহলে হচ্ছেই! নিজেদের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেই লজ্জাতেই হয়তো পড়তে যাচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে সফল ক্লাবটি। অবনমন এড়ানোর জন্য দ্বিতীয় বিভাগের দল বেলগ্রানোর সঙ্গে প্লে-অফ খেলছে রিভার। পরশু প্রথম লেগ হয়ে গেছে। সেই ম্যাচে প্রতিপক্ষের মাঠে রিভার হেরে এসেছে ২-০ গোলে! আগামী রোববার ফিরতি লেগ। ওই ম্যাচটা কমপক্ষে ২-০ গোলেই জিততে হবে ধুঁকতে থাকা রিভারকে। কারণ ২-২ ড্র হলেও প্রথম বিভাগের দল হিসেবে সুবিধা পাবে করবে তারা। কিন্তু দলের যে হাল, তাতে রিভার দুই গোলে জিতবে বলে মনে করছে না অনেকেই। এমনও বলা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া থেকে মাত্র ৯০ মিনিট দূরে তারা।আর্জেন্টিনার রেকর্ড ৩৩ বারের লিগজয়ী ক্লাবটির এই দুর্দশায় সবচেয়ে খুশি হওয়ার কথা ডিয়েগো ম্যারাডোনার। রিভারের চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স দিয়েই ম্যারাডোনাকে চিনেছে পুরো বিশ্ব। যদিও বোকার অন্তঃপ্রাণ সমর্থক ম্যারাডোনা বলছেন, ‘আমি চাই না রিভার দ্বিতীয় বিভাগে নেমে যাক।’ রিভার অনেক বড় দল। এ অবস্থা সামলে নিতে পারবে বলেই মনে করেন ম্যারাডোনা। এএফপি।