খাদ্য-সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে আর যা-ই হোক, খাবারের অভাব থাকার কথা নয়। অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকেরা একটা ক্যাফেই খুলেছিলেন খেলোয়াড়দের জন্য। সেখানে সবার মুফতে খাওয়ারও বন্দোবস্ত করেছিলেন। এমনিতে একক আর দ্বৈত মিলে খেলোয়াড়ের সংখ্যা অনেক। এতজনের জন্য আয়োজন করাটাও চাট্টিখানি কথা নয়। তারপরও আয়োজকেরা সবার জন্য অঢেল খাবারই বরাদ্দ রেখেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, সেই অফুরান ভান্ডারেও টান পড়েছে। পরে জানা গেল কারণটা। অনেক অখ্যাত খেলোয়াড় শুধু খেয়েই ক্ষান্ত হননি, ব্যাগ ভর্তি করে খাবার নিয়েও গেছেন। এরপরেই টনক নড়েছে আয়োজকদের। নিয়ম করে দিয়েছেন, মুফতে খেলেও কেউ খাবার নিয়ে যেতে পারবেন না। এবার যদি একটু কাজ হয়! এএফপি।