খারাপ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা দিন কতটা খারাপ যেতে পারে, পরশু বুঝেছেন ফার্নান্দো ভারদাস্কো! হামবুর্গ ওপেনের কোয়ার্টার ফাইনালেই হেরে গেছেন অখ্যাত ফেদেরিকো দেলবোনিসের কাছে। দ্বিতীয় সেটটি টাইব্রেকারে হারের হতাশায় নিজের র্যাকেটটাই ভেঙে ফেলেন এই স্প্যানিয়ার্ড। পরপরই বিরতি নিয়ে বাথরুমে গিয়ে লকারে মারেন ঘুষি! ট্রেনারের সাহায্য নিয়ে ফেরেন কোর্টে। তৃতীয় সেটে দুবার বল গ্যালারিতে পাঠিয়ে আইন ভেঙে পয়েন্ট খোয়ান। পরে টুইটারে ভারদাস্কোই জানিয়েছেন হাতের চোট তাঁকে খেলতে দেবে না পরের টুর্নামেন্টে! ওয়েবসাইট।