খালামণি ভেনাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় খালামণি—সে আমাকে এই বলেই ডাকবে। ছোট বোন সেরেনা উইলিয়ামসের আসন্ন সন্তানের পছন্দের খালামণি হতে চান ভেনাস। আগামী সেপ্টেম্বরে আসছে উইলিয়ামস পরিবারের নতুন সদস্য। এ নিয়ে আনন্দ আর রোমাঞ্চের শেষ নেই ভেনাস উইলিয়ামসের। কথায় কথায় একটা গোপন তথ্যও কি দিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের টেনিস-কন্যাদের বড় জন? সেরেনার সন্তানকে ‘বেবি ভেনাস’, ‘বেবি লিন’, ‘বেবি ইশা’ নামে ডাকবেন বলে জানিয়েছেন তিনি। মানে যেকোনো একজন বোনের নামেই রাখতে চান নাম। ভেনাস কি জানিয়ে দিলেন সেরেনার মেয়ে হচ্ছে? সেরেনা অবশ্য বলেছেন, ভেনাস এমন কিছু বোঝাতে চাননি। ভেনাস নিজেও পরে বিষয়টি ব্যাখ্যা করেছেন, ‘আমার কোনো ভাই নেই। শুধু বোনদের সঙ্গে বেড়ে উঠেছি। তাই আমরা “শি” না বলে “হি” বলব।’ এএফপি।