খালি গায়ের রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার জার্সি খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ কারণে অবশ্য হলুদ কার্ড পাননি পর্তুগিজ অধিনায়ক। কারণ জার্সি তিনি খুলেছেন একটি বিজ্ঞাপনের ভিডিওতে। নাইকির একটি বিজ্ঞাপনচিত্রের জন্য খালি গা হয়েছিলেন। পর্তুগালের কোনো একটি ম্যাচের আগে ড্রেসিংরুমে রোনালদো খালি গায়ে স্টাফদের সঙ্গে দুষ্টুমি করছেন—ওই দৃশ্যটা এমনই।এর পর তিনি জার্সি গায়ে মাঠে নামেন, অটোগ্রাফপ্রার্থীদের অটোগ্রাফ দেন। পুরো বিজ্ঞাপনটাই ইউটিউবে পাওয়া যাচ্ছে। আর বিজ্ঞাপনের স্লোগান হচ্ছে—‘এসক্রিভ ও ফুতোরো’ মানে ‘ভবিষ্যৎ লেখুন পর্তুগালে’। রোনালদো এই স্লোগান দিয়ে কতটা সাড়া ফেলতে পারবেন, কে জানে! তবে তাঁর খালি গায়ের ভিডিওচিত্র নাকি ভালোই সাড়া ফেলেছে তরুণীদের মধ্যে।এর আগেও একবার আরমানির বিজ্ঞাপনে খালি গা হয়েছিলেন রোনালদো। সেটাও খুব সাড়া ফেলেছিল তরুণীদের মধ্যে। ওয়েবসাইট।