খালি হাতে ফিরছে না ইংল্যান্ড
ইংল্যান্ড থেকে ভারত ফিরেছিল একেবারে খালি হাতে। ইংল্যান্ড কিন্তু ভারত থেকে অন্তত একটা টি-টোয়েন্টি ম্যাচ জিতে দেশে ফিরছে। কাল কলকাতায় সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক গ্রায়েম সোয়ানকে জয় এনে দিয়েছেন কেভিন পিটারসেন, যাঁকে নিয়ে আত্মজীবনীতে কিছু ঝাঁজাল মন্তব্য করেছেন সোয়ান। টি-টোয়েন্টিতে নিজের ষষ্ঠ ফিফটি তুলে নেওয়া পিটারসেন ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৩ করে রায়নার বলে আউট হয়েছেন। তখন অবশ্য জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। বোপারা-বেয়ারস্টো মিলে অসমাপ্ত কাজটি সেরেছেন ৮ বল বাকি থাকতে।টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৯ উইকেটে ১২০ রানের বেশি করতে পারেনি। পাঁচ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরু করা ধোনির দল বাকিটা সময়ও ছিল অস্বস্তিতে। দ্বাদশ ওভারে স্টিভেন ফিনের যুগল আঘাতে স্কোর হয়ে গিয়েছিল ৬ উইকেটে ৭৪। ১৭তম ওভারে আবার রবি বোপারার যুগল আঘাত ভারতকে বানিয়ে দেয় ৯১/৮। তার পরও রায়নার ৩৯ আর ধোনির ২১ রান লড়াই করার পুঁজিটা দেয়। ওয়েবসাইট।