খুনসুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন খুব ভালো বন্ধু। টম ল্যাথামের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের খুনসুটিও ভালোই চলে। সেই খুনসুটিতে এবার নতুন মাত্রা দিলেন ম্যাক্সওয়েল। পরশু হ্যামিল্টনে অনুশীলন শেষে ল্যাথাম এলেন সংবাদ সম্মেলনে, সাংবাদিক সেজে সেখানে ঢুকে গেলেন ম্যাক্সওয়েল। উপস্থিত সাংবাদিকদের চমকে দিয়ে একটি প্রশ্নও করলেন। সিরিজের প্রথম ওয়ানডেতে নিয়মিত উইকেটকিপার লুক রঙ্কি না থাকায় কিপিং করেছেন ল্যাথাম। ওপেনিংয়ে নেমে করেছেন ৭ রান। ম্যাক্সওয়েল সেই প্রসঙ্গ টেনে ল্যাথামকে জিজ্ঞেস করলেন, ‘বাঁহাতি ওপেনার এবং কিপার হিসেবে তোমাকে তো এখন অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। এ নিয়ে তোমার কী মত?’ খোঁচাটা বুঝতে পারলেও গায়ে মাখেননি ল্যাথাম। হেসেই জবাব দিয়েছেন, ‘আমি এটা প্রথম শুনলাম। যাই হোক, কথাটা প্রশংসা হিসেবেই নিচ্ছি।’ ইয়াহু স্পোর্টস।