খুনসুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝগড়া বা বাগবিতণ্ডা নয়, ব্যাপারটা ছিল স্রেফ বন্ধুত্বপূর্ণ খুনসুটি? এমনটাই দাবি করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিতর্কিত ওপেনার এখন ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায়। পরশু সেখানেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের উইকেটকিপার থামি সোলেকাইলের সঙ্গে লেগে গিয়েছিল তাঁর। আম্পায়ার দুবার ওয়ার্নারকে সতর্কও করেন। কিন্তু বিতর্কটা দানা বাঁধার আগেই পানি ঢাললেন ওয়ার্নার। বললেন বাইরে থেকে যা বলা হচ্ছে তা ঠিক নয়। পরিবেশ গরম করার মতো কিছুই হয়নি, ‘আবার ক্রিকেটে ফেরাটা ছিল দারুণ। এই সপ্তাহে প্রচুর মজা হয়েছে, যেমন উইকেটকিপারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাসিঠাট্টা; যা ছিল খুবই মজার।’ এএফপি।