খুবই সতর্ক চ্যাম্পিয়নস ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেট-দুনিয়াটাই এখন টালমাটাল। আইপিএল-বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত অনেক ক্রিকেটার। এর মধ্যে গত পরশু শুরু হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের ওপর এখন কড়া নজর রাখছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। এর মধ্যে কিছু ব্যাপারে কড়াকড়িও করা হয়েছে। ডেইলি টাইমস জানিয়েছে, মাঠে যাওয়ার জন্য বাসে ওঠার আগে ক্রিকেটারদের মুঠোফোন জমা দিয়ে আসতে হচ্ছে কর্তৃপক্ষের কাছে। হোটেলে ক্রিকেটারদের গতিবিধিও নজরদারিতে রাখছে আকসু। দলের খেলোয়াড়-কর্মকর্তাদের নিয়ে এক ঘণ্টার একটা কর্মশালায় আকসু আলোচনা করেছে এসব নিয়ে। ওয়েবসাইট।