খুলনা চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। কাল ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে ঢাকা জেলাকে। যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯৯ রান তোলে ঢাকা। আশিকুল করেন সর্বোচ্চ ৬০ রান। জবাবে ৬ উইকেটে এই রান টপকে যায় খুলনা। ম্যাচসেরা খুলনার মাসুম। ম্যান অব দ্য টুর্নামেন্ট কুমিল্লার জেমস। সর্বাধিক রান একই জেলার রকিবুলের (৩০৪)। সবচেয়ে বেশি উইকেট খুলনার বিশ্বনাথের (২০ উইকেট)।