খুলনা স্টেডিয়াম দেখতে আসছেন মহানামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে ভেন্যুর মর্যাদা থাকলেও এখনো টেস্ট ভেন্যুর মর্যাদা পায়নি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। তবে টেস্ট ভেন্যু হওয়ার জন্যও এখন প্রস্তুত সেটি। সেই প্রস্তুতি দেখতে ১১ অক্টোবর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসির ম্যাচ রেফারি রোশন মহানামা। তাঁর প্রতিবেদনের ওপরই নির্ভর করছে টেস্ট ভেন্যু হিসেবে এ স্টেডিয়ামের ভবিষ্যৎ।বিসিবি অবশ্য যথেষ্টই আশাবাদী। ২০১১ বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ব্যাপক সংস্কার করা হয়েছে মাঠ, উইকেট আর অবকাঠামোর।