খুলনার জয়রথ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই রাউন্ডে মাত্র তিনটি ম্যাচের মীমাংসা হয়েছিল। তৃতীয় রাউন্ডে জয়-পরাজয় নির্ধারিত হলো চারটি ম্যাচেই। গত পরশু তিন দিনেই জিতে গিয়েছিল ঢাকা মহানগর। কাল শেষ দিনে জিতল খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ। বগুড়ায় চট্টগ্রামকে ২৯৯ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে খুলনা। রংপুরে স্বাগতিকদের ২২৪ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। সিলেটে ঢাকা বিভাগকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে সিলেটও। খুলনা-চট্টগ্রামশেষ দিনে চট্টগ্রামের সামনে ছিল অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ। ৪৫৩ রানের লক্ষ্যে ব্যাট করা দলটি আগের দিনই ৪০ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কাল পঞ্চম ওভারেই শ্রীলঙ্কান মিলিন্দা সিরিবর্ধনেকে হারিয়ে ফেলে চট্টগ্রাম। এরপরই আফতাব আহমেদকে (৫২) নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটিটি গড়েন অধিনায়ক নাফিস ইকবাল। পঞ্চম উইকেটে ৬৪ রান যোগ করার পর নিজামউদ্দিনের বলে রাজ্জাকের হাতে ক্যাচ দিয়ে আউট নাফিস (৪৫)। এই রাজ্জাক-নিজামউদ্দিন যুগলবন্দীতেই জেরবার চট্টগ্রাম শেষ ৬ উইকেট হারিয়েছে ৩৯ রানে। অফ স্পিনার নিজামউদ্দিন পেয়েছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়া রাজ্জাকের উইকেট এবার ৪টি। ১১২ রানে ১৩ উইকেট জাতীয় লিগের ইতিহাসে তৃতীয় ম্যাচসেরা বোলিং। অবধারিতভাবে ম্যান অব দ্য ম্যাচও এই বাঁহাতি স্পিনার। ৩ ম্যাচে ৩ জয়ে ১৮ ও ব্যাটিংয়ে ১টি বোনাস পয়েন্ট—১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে খুলনাই শীর্ষে। ৩ ম্যাচে দ্বিতীয় পরাজয়ের পর চট্টগ্রাম ৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। রাজশাহী-রংপুরক্রিকেট গার্ডেনে জিততে হলে রংপুরকে দ্বিতীয় ইনিংসে করতে হতো ৩৫৯ রান। ২ উইকেট ২৫ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকেরা আর মাত্র ১০৯ তুলেই লাঞ্চের আগে অলআউট। শেষ উইকেটে তারিক ও সাজেদুল ৩৯ রান যোগ করে ম্যাচটাকে একটু দীর্ঘায়িতই করেছেন। সর্বোচ্চ ৩৬ রান করেছেন জাতীয় দলের সাবেক পেসার সাজেদুল। রাজশাহীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব নিয়েছেন ৫৩ রানে ৪ উইকেট, জাতীয় দলের বাইরে থাকা পেসার শফিউল ৩৭ রানে ৩ উইকেট। প্রথম ইনিংসের সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন মাইশুকুর।১১ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে চারে, ২ পয়েন্ট নিয়ে সবার শেষে রংপুর। সিলেট-ঢাকা বিভাগসিলেটের এই ম্যাচে দেখার ছিল ঢাকা বিভাগ ইনিংস পরাজয় এড়াতে পারে কি না। সেটা তারা পেরেছে, তবে পারেনি হার এড়াতে। ৩০৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ঢাকা কাল অলআউট হয়েছে ৩০৭ রানে। জয়ের জন্য প্রয়োজনীয় ২ রান তুলতে ৮ বল খেলতে হয়েছে সিলেটকে। মেডেন প্রথম ওভারটির পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে নাজমুল অপুকে ছয় মেরে স্বাগতিকদের জিতিয়ে দেন ইমতিয়াজ। ঢাকার শেষ ২টি উইকেট তুলে নিয়ে আরেকবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তাঁর ২৪তম বারের মতো ৫ উইকেট। আবারও নির্বাচকদের উপেক্ষার শিকার এই বাঁহাতি স্পিনার এবারের জাতীয় লিগে চার ইনিংসে বল করে তিনবারই পেয়েছেন ৫ বা এর বেশি উইকেট।এই জয় সিলেটকে তুলে দিয়েছে দ্বিতীয় স্থানে (১৫ পয়েন্ট)। ৭ পয়েন্ট নিয়ে ঢাকা আছে পাঁচে। সং ক্ষি প্ত স্কো ররাজশাহী-রংপুর, রংপুররাজশাহী: ২৩২ ও ২৯৭/৯ ডি.। রংপুর: ১৭১ ও ৩৭.৪ ওভারে ১৩৪ (সাজেদুল ৩৬, তানভীর ২২, তারিক ২০*; সাকলাইন ৪/৫৩, শফিউল ৩/৩৭)। ফল: রাজশাহী ২২৪ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মাইশুকুর রহমান (রাজশাহী)। ঢাকা-সিলেট, সিলেটঢাকা বিভাগ: ৮৪ ও ১১০.৪ ওভারে ৩০৭ (মোশাররফ ৭৬, শুভাগত ৫৭, শরীফ ৪৩; এনামুল ৫/৫৭, জায়েদ ২/৭৭)। সিলেট: ৩৯০ ও ১.২ ওভারে ৬/০ (ইমতিয়াজ ৬*)। ফল: সিলেট ১০ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: তাপস বৈশ্য (সিলেট)। খুলনা-চট্টগ্রাম, বগুড়াখুলনা: ৪১৬ ও ৩৪৩/৫ ডি.। চট্টগ্রাম: ৩০৭ ও ৪৬.৫ ওভারে ১৫৩ (আফতাব ৫২, নাফিস ৪৫; নিজামউদ্দিন ৫/৫১, রাজ্জাক ৪/২৮)। ফল: খুলনা ২৯৯ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক (খুলনা)।