প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতেই চলেছে খুলনা বিভাগীয় দল। জাতীয় মহিলা ক্রিকেট লিগে কাল তারা ৮৫ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে অলআউট হওয়ার আগে খুলনা করে ১৬১ রান। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার শুকতারা। জবাবে ৪৩.৫ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় সিলেট, সালমার দল পায় টানা চতুর্থ জয়ের স্বাদ। ইতি ও শুকতারা নিয়েছেন ২টি করে উইকেট। শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম বিভাগ ২৮ রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ৫০ ওভারে করে ১১১ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.৩ ওভারে ৮৩ রানে অলআউট বরিশাল। জয়ী দলের মিনা ৩টি, তৃপ্তি ও চম্পা ২টি করে উইকেট নিয়েছেন।