খুলনার শিরোপা পুনরুদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শিরোপাটা জেতা হয়নি। নইলে আন্তজেলা ক্রিকেটে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতো খুলনা জেলা দল। ২০০৮-০৯ এবং ২০০৯-১০ মৌসুমের পর এবার শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। গত শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা জেলা দলকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। ঢাকার ৪৮.২ ওভারে করা ১৮২ রানের জবাবে ৪৪.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে খুলনা জেলা দল। ওপেনার ইমরান হোসেন অপরাজিত ৮৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অব দ্য টুর্নামেন্টও তিনি। জয়ী দলের রাজিবুল ইসলাম ২৯ রানে নেন ৪ উইকেট।