খুলল বন্ধ দুয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান শুটিং কমপ্লেক্সে ৫০ মিটার রাইফেলের অনুশীলনে কোচ সাইফুল আলম রিংকি l প্রথম আলো
গুলশান শুটিং কমপ্লেক্সে ৫০ মিটার রাইফেলের অনুশীলনে কোচ সাইফুল আলম রিংকি l প্রথম আলো

চিঠি পাঠানো হয়েছিল সব ক্লাবেই। নাম আসে ২৩টি। কিন্তু শেষ পর্যন্ত এলেন মাত্র আটজন। এই প্রথম ৫০ মিটার রাইফেল শু৵টিংয়ে নবীনদের (অনূর্ধ্ব-২১) নিয়ে অনুশীলন ক্যাম্প করেও প্রত্যাশিত সাড়া পেল না শু৵টিং ফেডারেশন। অনেক ক্লাব জানিয়েছে, ছেলেমেয়েদের পরীক্ষার কারণে সবাইকে পাঠানো যায়নি।
একটা জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ক্যাম্পে মাত্র আটজন শু৵টার—উদ্বেগজনক চিত্রই। ছেলেমেয়ে সবার জন্য উন্মুক্ত হলেও আটজনের মধ্যে কোনো মেয়ে নেই। মেয়েদের অগ্রযাত্রার এই সময়ে নারী শু৵টার না পাওয়াটাও চিন্তার। অথচ এই ৫০ মিটার রাইফেল ইভেন্টটি যেনতেন নয়। বাংলাদেশের আছে বলার মতো অতীত। অনেক আন্তর্জাতিক সোনা দিয়েছে ইভেন্টটি।
১৯৯৩ সাফ গেমসে ৫০ মিটার রাইফেলে দুটি সোনা এনে দেন জি এম হায়দার, নাসিরউদ্দিন জনি, কামরুল ইসলাম টিটো। মেয়েদের একটি। ৯৫ মাদ্রাজে সাফে আসে তিন সোনা, ’৯৯-তে একটি। ১৯৯৭ দিল্লি সাফ শু৵টিংয়ে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সাইফুল আলম রিংকির তিন সোনা, ২০০০ করাচি সাফ শু৵টিংয়ে জেতেন দুটি। ৫০ মিটারে রিংকির আছে আরও সাফল্য। বর্তমানে তাঁর স্ত্রী আরেক নামী শু৵টার সাবরিনা সুলতানা ১৯৯৭ কুয়ালালামপুর কমনওয়েলথ শু৵টিংয়ে সোনা পেয়েছেন ৫০ মিটারে। সে বছর দিল্লি সাফ শু৵টিংয়ে সাবরিনার জয়জয়কার, ৫০ মিটারে তাঁর গলায় ওঠে সব মিলিয়ে ৪টি সোনার পদক!
এমন স্বর্ণপ্রসবা ইভেন্টটিতে সর্বশেষ সোনা এসেছে ২০০৯ সালে বিকেএসপিতে সাফ শু৵টিংয়ে মেয়েদের থ্রি-পজিশনে। এরপর শু৵টিংয়ের এই বিভাগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বলতে গেলে এখন নেই-ই। এখন ১০ মিটার রাইফেলই হাতের পাঁচ। ৫০ মিটার গুরুত্ব হারিয়েছে। কারণ আগের মতো আন্তর্জাতিক মানের শু৵টার আর আসছে না। ১০ মিটারে বর্তমান দেশসেরা আবদুল্লাহেল বাকি ৫০ মিটারও করেন এবং এ বিভাগেও সোনা জেতেন তিনি। এ ছাড়া আর আছে হাতে গোনা দু-একজন। তাঁরা নানা কারণে হারিয়ে যেতে বসেছেন। আসলে ৫০ মিটারে নবীন শু৵টার তৈরির চেষ্টাটাও সেভাবে দৃশ্যমান ছিল না। শীর্ষ শু৵টারদের নিয়ে মাঝেমধ্যে ক্যাম্প হলেও নবীন শু৵টার প্রশিক্ষণ আগে হয়নি। একটা বন্ধ দুয়ারই খুলল এবার।
যাঁর হাত ধরে ৫০ মিটারে পুরোনো দিন ফেরানোর চেষ্টা শুরু, তিনি সাইফুল আলম রিংকি। ১০ মাস সপরিবারে যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। ৫০ মিটারে কোচের দায়িত্ব নিতে ফেডারেশনের অনুরোধে সাড়া না দিয়ে পারেননি।
গত ১৫ নভেম্বর শুরু হওয়া ক্যাম্প আপাতত চলবে এক মাস। তিন সপ্তাহ পেরিয়ে কতটা অগ্রগতি দেখছেন, প্রশিক্ষণার্থীই বা এত কম কেন—এসব নিয়ে রিংকি বললেন, ‘শিক্ষার্থী এক দিক দিয়ে কম হলে ভালোই। সবাইকে ভালো করে শেখানো যায়।’
তাঁর যুক্তিও আছে। ৫০ মিটার রাইফেল হলো শু৵টিংয়ে সবচেয়ে কঠিন ইভেন্ট। দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তিনভাবে লক্ষ্যভেদ করতে হয়। বাংলাদেশের হাতে গোনা দু-চারটি বাদে বাকি ক্লাবগুলোয় এর চর্চা নেই। ১০ মিটার রেঞ্জই যেখানে হাতে গোনা, সেখানে ৫০ মিটার রেঞ্জ তো আরও কম। এই ইভেন্টে অস্ত্র, খেলার সরঞ্জাম, গুলি সবই ব্যয়বহুল। ১০ মিটারে একটা গুলির (পিলেট) দাম এক-দেড় টাকা, ৫০ মিটারে একটা পয়েন্ট টু টু বোর গুলি পড়ে প্রায় ২০ টাকা। যে কারণে ৫০ মিটার নিয়ে ক্লাবগুলোর আগ্রহ কম।
তার পরও যে কজন শিক্ষার্থী এসেছেন, তাঁদের মধ্যে সম্ভাবনার আলোর দেখছেন কোচ। খেলোয়াড়েরা দ্রুতই শিখছেন এবং এই কদিনে অগ্রগতি ভালোই, বলছেন রিংকি, ‘এরা এখনো নবীন। কিন্তু বুঝিয়ে দিলে নিতে পারছে। প্রতিযোগিতায় খেলতে যেমন শক্ত মানসিকতা প্রয়োজন, সেটা আসতে অনেকটা সময় লাগবে। তবে এই ছেলেরা উন্নতি করছে।’
হারিয়ে যেতে বসা ৫০ মিটারে নবীনদের উন্নতির ধারাবাহিকতা চলতে থাকুক, এমনটাই চায় শু৵টিং অঙ্গন।