খুলিতের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড কখনো বিশ্বকাপ জেতেনি, রুড খুলিতের তাই কখনো বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। তবে ডাচদের ১৯৮৮ ইউরো জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন কিংবদন্তি এই ডাচ ফরোয়ার্ড। এবার সেই খুলিতের দেশ হল্যান্ড ইউরোর চূড়ান্তপর্বেই যেতে পারেনি! তাহলে কোন দলকে সমর্থন দেবেন সাবেক মিলান ফরোয়ার্ড? সমর্থনের কথাটা সরাসরি বলতে রাজি হননি। তবে ২০১৬ ইউরোতে তাঁর ফেবারিট দলগুলোর নাম বলতে আপত্তি নেই খুলিতের। সবার আগে বললেন ফ্রান্সের নাম। স্বাগতিক বলে ওদেরই সবচেয়ে এগিয়ে রাখছেন খুলিত। পরের দুটি নাম বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এর বাইরে খুলিত বাজি ধরছেন আরও একটা দলকে নিয়ে এবং সেটা বেশ চমকপ্রদ। পোল্যান্ড! দেখা যাক তাঁর অনুমান কতটা সত্যি হয়। গোলডটকম।