খুলিতের বাজি রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউরোতে রুদ খুলিতের বাজির ঘোড়া ক্রিস্টিয়ানো রোনালদো। ডাচ কিংবদন্তির বিশ্বাস, রিয়াল মাদ্রিদের ফর্মটা ইউরোতেও টেনে আনতে পারলে রোনালদোই হবেন পোল্যান্ড-ইউক্রেন আসরের সেরা তারকা। রিয়ালকে তিন মৌসুম পর লিগ শিরোপা জেতাতে রোনালদো করেছেন ৪৬ গোল, সব মিলিয়ে মৌসুমে ৬০। অসাধারণ এই ফর্মের দিকে তাকিয়েই খুলিত বলছেন, রোনালদোই ইউরোতে গড়ে দিতে পারেন পার্থক্য, ‘পোল্যান্ড এবং ইউক্রেনে অনেক তারকাই নিজেকে প্রমাণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। পরিষ্কারভাবেই টুর্নামেন্টে আমি কয়েকজনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকব, যাদের মানটা নির্ধারণ করে দেবে টুর্নামেন্টে তাদের দল কেমন করবে। তাদের একজন হবে রোনালদো।’ ওয়েবসাইট।